ঢাকাSaturday , 16 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুলিয়ায় নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল গণির পথসভা

admin ঢাকা
আপডেট: 16 March 2019, 22:34

দেবহাটা প্রতিনিধি: দেবহাটা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত উপজেলা চেয়ারম্যান প্রার্থী আব্দুল গণির নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় কুলিয়া শহিদ মিনার প্রাঙ্গণে এ পথসভা অনুষ্ঠিত হয়। কুলিয়া ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি পরান সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশাররফ হোসেন মশু, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হারুন-অর রশিদ ও জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম, নওয়াপাড়া ইউনিয়ন সভাপতি মাহমুদুল হক লাভলু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক গৌতম রায় প্রমুখ।
বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থী বর্তমান উপজেলা চেয়ারম্যান আব্দুল গণিকে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।
সভায় বক্তারা উপজেলার বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন। পথসভায় উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *