ডেস্ক রিপোর্ট: আজ ১৭ মার্চ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
গৃহীত কর্মসূচির মধ্য রয়েছে, সকাল সাড়ে ৭টায় শিশু সমাবেশ ও আনন্দ র্যালি, সকাল সাড়ে ৮টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা ও ৭ মার্চের ভাষণ উপস্থাপন, বাদ জোহর বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, সন্ধ্যা সাড়ে ৬টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও সন্ধ্যা ৭টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও এ উপলক্ষ্যে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা এবং ‘শিশু ও বঙ্গবন্ধু’ বিষয়ক রচনা প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আবৃত্তি ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা আয়োজন করা হয়। যা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
