ঢাকাSaturday , 16 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাম্পাফুলে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন

admin ঢাকা
আপডেট: 16 March 2019, 22:22

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল আচার্য প্রফুল্ল চন্দ্র মাধ্যমিক বিদ্যাপীঠে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ৯টা থেকে বিদ্যালয়ের হলরুমে দুপুর ২টা পর্যন্ত বিরতিহীনভাবে ক্ষুদে শিক্ষার্থীরা ভোট প্রদান করে। ৬শ ৭১টি ভোটের মধ্যে ভোট বাতিল হয় ২শ ১৬টি ভোট। ভোটের মাধ্যমে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণিতে ১৩ প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত হয়। নির্বাচিত ৫ জনের মধ্যে ৬ষ্ঠ শ্রেণির মোহনা দিলসাদ রিমা ৩শ ৪০ ভোট, ৭ম শ্রেণির প্রাপ্তি সরকার ৩শ ৮৯ ভোট, ৮ম শ্রেণির প্রীতি ব্রাহ্ম ৩শ ৯৮ ভোট, ৯ম শ্রেণির তানভিম নওশীন প্রান্তি ৪শ ৪৩ ভোট এবং ১০ম শ্রেণির ইবাদুল ইসলাম ২শ ৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।
পরে ২য় সর্বোচ্চ ভোটের মাধ্যমে আরও ৩ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়। তারা হলো ৬ষ্ঠ শ্রেণির সাজিম আহম্মেদ, ৭ম শ্রেণির আলামিন হোসেন এবং ৭ম শ্রেণির সাজিদ আহম্মেদ। নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ১০ম শ্রেণির ছাত্র কৌশিক সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *