আশাশুনির আনুলিয়াতে স্বেচ্ছাসেবী সংগঠন শুভসন্ধির উদ্যোগে বিনামূল্য রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শনিবার (১৬ মার্চ) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় ২৩৫ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এর আগে মূল্যায়ন অভীক্ষা (দিনব্যাপী কর্মসূচি) কার্যক্রমের অংশ হিসেবে বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয় ও কাকবাসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন করে ছয়জন মেধাবী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ ও প্রাথমিক বিদ্যালয়ের ৩০ শিক্ষার্থীকে সান্তনা পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠান শেষে সংগঠনের সদস্যদের মাঝে আইডি কার্ড প্রদান করা হয়। রক্তের গ্রুপ নির্ণয় সর্মসূচিতে সার্বিক সহযোগিতা করেন শুভ সন্ধির গাজী সালাউদ্দিন হেলাল, নূরনবি, তরিকুল ইসলাম, আব্দুল কাসেম, শাহিন, কাইয়ুম, হাবিবুল্লাহ, জীবন, শংকর, গফুরসহ সদস্যবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি
