আশাশুনিতে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে ভাষা-সাহিত্য, বিজ্ঞান, গণিত-কম্পিউটার, বাংলাদেশ স্ট্যাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ক সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। এক ঘণ্টার এ প্রতিযোগিতায় ভাষা-সাহিত্য, বিজ্ঞান, গণিত-কম্পিউটার, বাংলাদেশ স্ট্যাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে স্কুল, মাদ্রাসা ও কলেজের ২৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্যে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের আবু সালেহ মোহাম্মদ হাসনাইন প্রতীক, বিজ্ঞান বিভাগে এইচএনএসকেটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রজ্ঞা রায়, গণিত ও কম্পিউটার বিভাগে গাবতলা মাধ্যমিক বিদ্যালয়ের পূজা রায়, বাংলাদেশ স্ট্যাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ের ‘ক’ বিভাগে তাহসিনা সালসাবিল, ‘খ’ বিভাগে বদরতলা জেসি মাধ্যমিক বিদ্যালয়ের ফাহিম আহমেদ ও ‘গ’ বিভাগে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সেলিনা আক্তার যথাক্রমে ১ম স্থান অধিকার করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন দেবহাটা থেকে সহকারি অধ্যাপক প্রশান্ত বৈদ্য, আমান উল্লাহ, প্রধান শিক্ষক শ্যামল কান্তি ঘোষ, আরডিও বিশ্বজিৎ ঘোষ, অধ্যাপক তৃপ্তিরঞ্জন সাহা, শিক্ষক মোস্তাহিদুল ও বিধান কুন্ডু।

Leave a Reply