কেঁড়াগাছিতে লাল্টু-শাহাজাদা ও খুকুর পথসভা
কেঁঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি: কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের হঠাৎগঞ্জ মাধ্যমিক বালিকা বিদ্যালয় মোড়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু, ভাইস চেয়ারম্যান প্রার্থী কাজী আসাদুজ্জামান শাহজাদা এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহানাজ নাজনীন খুকুর পক্ষে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি আ. হান্নান।
বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কাজী আসাদুজ্জামান শাহজাদা, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টো লাল গাইন, ইউনিয়ন সাধারণ সম্পাদক মারুফ হোসেন, সাবেক ইউপি সদস্য মারুফ হোসেন প্রমুখ।

Leave a Reply