ভালুকা চাঁদপুর কলেজে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার উদ্বোধন: শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহবান জানালেন এমপি রবি
ডেস্ক রিপোর্ট: ‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্যে শিক্ষার্থীদের বঙ্গবন্ধু ও বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে সদর উপজেলার ভালুকা চাঁদপুর আদর্শ কলেজে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু ও বাংলাদেশ কর্নার উদ্বোধন করা হয়েছে।
একই অনুষ্ঠানে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবিকে সংবর্ধনা প্রদান ও পুরস্কার বিতরণ করা হয়।
শনিবার (১৬ মার্চ) দুপুরে কলেজ প্রাঙ্গণে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ এ.আর.এম মোবাশে^রুল হক জ্যোতি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় তিনি বলেন, বাঙালির গৌরব উজ্জ্বল ইতিহাসের সাথে শিক্ষার্থীদের পরিচিত করাতে হবে। যাতে তারা ইতিহাসের প্রতি সুবিচার করতে পারে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। তাহলে এই উদ্যোগের তাৎপর্য উপলব্ধি করবে এবং শিক্ষার্থীরা মহান মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে সক্রিয় ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা আত্ম প্রত্যয়ে, কর্ম ও অধ্যবসয়ের হাত ধরে এগিয়ে যাবে শেকড় থেকে শিখরে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা), জেলা আওয়ামী লীগের সদস্য অতিরিক্ত পিপি অ্যাড. আব্দুল লতিফ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, গাভা কলেজের অধ্যক্ষ শিবপদ গাইন, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজ পরিচালনা পরিষদের সদস্য সাহানা মহিদ, ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের উপাধ্যক্ষ মো. ওবায়দুল্লাহ, সহকারি অধ্যাপক রেজাউল করিম, সৈয়দ নাজমুল হক বকুল, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন অয়ন, সুমাইয়া সুলতানা প্রমুখ। এসময় ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ভালুকা চাঁদপুর আদর্শ কলেজের সহকারি অধ্যাপক শরীফ আহমদ।

Leave a Reply