ঢাকাSaturday , 16 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যা নিকেতনে এমপি রবি: শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতি চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে

admin ঢাকা
আপডেট: 16 March 2019, 20:21

ডেস্ক রিপোর্ট: ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০১৯ উপলক্ষ্যে কাথলিক মিশন মাঠে সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ মার্চ) বিকালে সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যা নিকেতনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হেনরী সরদারের সভাপতিত্বে প্রতিযোগিতায় বিজয়ী কোমলমতি শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের আগামী প্রজন্মের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে এবং জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ, দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। আজকের এই কোমলমতি শিক্ষার্থীরা অগামী দিনের ভবিষ্যৎ। লেখা-পড়ার পাশাপাশি শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতি চর্চার অভ্যাস গড়ে তোলার আহবান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম। এসময় সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যা নিকেতনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সেন্ট মাদার তেরেসা শিশু বিদ্যা নিকেতনের উপাধ্যক্ষ জান্নাতুল ফেরদৌস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *