ঢাকাSaturday , 16 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগ

admin
March 16, 2019 8:18 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: তালা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান ভাইস চেয়ারম্যন ইখতিয়ার হোসেনের উপর হামলা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নগরঘাটা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তালা উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক ইখতিয়ার হোসেন জানান, শুক্রবার রাতে তিনি নগরঘাটা এলাকায় পথসভা করে ফেরার পথে দুর্বৃত্তরা তার উপর হামলা ও কর্মী সমর্থকদের মারপিট করে। এ সময় দুর্বৃত্তরা তাদের মটর সাইকেল ছিনিয়ে নেওয়ারও চেষ্ট করে। এলাকাবাসীর প্রতিরোধের মুখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম রেজা বলেন, পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে যেয়ে তাদেরকে উদ্ধার করেছে। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।