ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২৭ দফা দাবিতে এমপি রবির সাথে জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময়

admin
March 15, 2019 11:15 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা সেবা নিশ্চিতকরণ, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালটি জরুরী ভিত্তিতে চালুকরণ, জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, নদ-নদী ও খাল পুনঃখননসহ ২৭ দফা দাবিতে সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সাথে মতবিনিময় করেছে জেলা নাগরিক অধিকার উন্নয়ন ও সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার বিকালে শহরের মুনজিতপুরস্থ মীর মহলে গিয়ে নেতৃবৃন্দ তার সাথে মতবিনিময় করেন।
এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু ২৭ দফা দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে উপরি উল্লিখিত দাবিগুলোসহ আরও রয়েছে, ভোমরা পোর্টের সৌন্দর্যবর্ধন ও জিরো পয়েন্টে গেট নির্মাণ, সাতক্ষীরায় কাস্টম কমিশন অফিস নির্মাণ, যশোর নাভারণ থেকে মুন্সিগঞ্জ এবং ভোমরা থেকে খুলনা পর্যন্ত ৪ লেন রাস্তাসহ জাতীয় সড়কে উন্নীতকরণ, সাতক্ষীরা রেঞ্জে সুন্দরবনকে পর্যটকদের জন্য দর্শনীয় স্থান চিহ্নিত করা, পাশাপাশি পর্যটকদের জন্য হোটেল/আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা, পৌর সভার ড্রেনেজ ও সুপেয় পানির ব্যবস্থা উন্নত করা, খড়িবিলা মোড় থেকে বাঁকাল চেক পোস্ট পর্যন্ত নতুন বাইপাস সড়ক নির্মাণের ব্যবস্থা করা, সাতক্ষীরা থেকে ঘোলা রাস্তাটি সম্প্রসারণ ও সংস্কার করা, সাতক্ষীরাা সকল রাস্তাঘাট সংস্কারের ব্যবস্থা গ্রহণ, শহরের প্রাণ কেন্দ্র নিউমার্কেট, খুলনা রোড ও পাকাপুলের মোড়ের সৌন্দর্য বর্ধন করা, পৌরসভার ডাস্টবিনগুলোর জন্য নির্দিষ্ট স্থান নির্ধারণের পাশাপাশি ইনসিনেরেটর মেশিনের ব্যবস্থা করা, ইজিবাইক, ভ্যান, রিক্সার জন্য কিরোমিটার অনুযায়ী ভাড়া নির্ধারণ, বাইপাস সড়কের সাথে কেন্দ্রীয় বাস টার্মিনালের সংযোগ সড়কের ব্যবস্থা করা, বিসিক শিল্প নগরীকে সম্প্রসারণ ও বিনিয়োগের ব্যবস্থা করা, শিশুদের বিনোদনের জন্য শিশু পার্ক স্থাপন, সাতক্ষীরায় আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণ, খুলনা থেকে চুকনগর ভায়া সাতক্ষীরা ভোমরা স্থলবন্দর পর্যন্ত রেললাইনের ব্যবস্থা, সাতক্ষীরায় কৃষি কলেজ ও মৎস্য গবেষণা কেন্দ্র স্থাপন এবং একটি বিশ্ববিদ্যালয় নির্মাণ, সাতক্ষীরায় প্রাকৃতিক গ্যাসের ব্যবস্থা করা, বিনেরপোতা থেকে আশাশুনি সড়ক রামচন্দ্রপুর ও দহকুলা হয়ে বাকাল চেকপোস্ট পর্যন্ত বাইপাস সড়ক স্থাপন করা এবং একটি এয়ারপোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া।
এসময় উপস্থিত ছিলেন জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি জিএম নূর ইসলাম, সহ-সভাপতি আবুল কালাম বাবলা, বীর মুক্তিযোদ্ধা সরদার আবুল খায়ের, আব্দুর রব ওয়ার্ছি, জনসংযোগ আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রাসেল, কাউন্সিলর জ্যোস্না আরা, আব্দুর রশিদ, মোহাম্মদ আলী সুজন, মুর্শিদা আক্তার, কাউন্সিলর ফারহা দিবা খান সাথি, ও অনিমা রানী মন্ডল, মুছা করিম, আশরাফুল করিম ধনী, কাজী মনিরুজ্জামান মুকুল, মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম, আশরাফ উদ্দিন, আব্দুল গফফার, কাউন্সিলর শেখ সফিক উদ্দৌলা সাগর, প্রাক্তন মেম্বর জমাত আলী, মোঃ সাহারুল ইসলাম, আবুল কালাম, আমিরুল ইসলাম খোকন, আবু জাফর সিদ্দীকি, নাসির উদ্দীন, অধ্যক্ষ রেজাউল করিম, রেবেকা সুলতানা, প্রভাষক কামরুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।