চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কালিগঞ্জের তারালী বাজারে টিজিপি ব্লাড ব্যাংক বিশেষ প্রস্তুতি সভা করেছে। শুক্রবার বিকাল ৫টায় সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় টিজিপি ব্লাড ব্যাংকের সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাসিব শান্ত, সহ-সভাপতি জাহিদ হাসান। উপস্থিত ছিলেন সহ-সভাপতি মেহেদী হাসান, জাহিদুল ইসলাম, রবিন ঘোষ, নাজমুল হোসেন, সোহাগ, মামুন, বিপ্লব, শাওন, হাফিজুল প্রমুখ।
সভায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ব্লাড গ্রুপিং ও স্বাস্থ্য সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
