Sunday, 6 September 2026

কুলিয়ায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

admin ঢাকা
আপডেট: 15 March 2019, 23:21

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার কুলিয়ায় দোকানে বাকি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে ক্রেতার হাতে বিক্রেতা আহত হয়েছে। এ ঘটনায় আহত বিক্রেতা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ করেছেন।
সূত্রে জানা গেছে, উপজেলার কুলিয়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে জহুরুল ইসলামের কুলিয়া বাজারে এলোমোনিয়ামের একটি দোকান আছে। ওই দোকান থেকে কুলিয়া গ্রামের মৃত আব্দার গাজীর ছেলে আলম গাজীর সাথে লেনদেনের সূত্র ধরে টাকা পাওনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাকবিতন্ডা বাধে। একপর্যায়ে আলম গাজী ও তার ভাই মন্টু গাজী উভয়ে মিলে দোকানদার জহুরুল ইসলামে বেধড়ক মারপিট করে। জহুরুল ইসলামের ছেলে সবুজ ঠোকাতে গেলে তারা সবুজকেও মেরে আহত করে। এ ঘটনা জহুরুল ইসলাম বাদী হয়ে আলম ও মন্টুর বিরুদ্ধে দেবহাটা থানায় লিখিত অভিযোগ করেছেন।
দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *