দেবহাটায় উপজেলা চেয়ারম্যান প্রার্থী গণির পথসভা
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় উপজেলা চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আব্দুল গণির পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৫টায় শিমুলিয়া কাজীপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইউপি সদস্য আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গণি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, বিশিষ্ট সমাজসেবক কাজী গোলাম ওয়ারেশ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগার আলীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
বক্তারা বর্তমান সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে বলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল গণিকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী ও জনসাধারণকে নৌকা প্রতীকে ভোট দেওয়ার বিকল্প নেই।

Leave a Reply