ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফুলবাড়ীগেটে শ্রমিক সভা

admin ঢাকা
আপডেট: 15 March 2019, 22:31

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনায় ব্যক্তি মালিকানাধীন সোনালী, এজাক্স, জুট স্পিনার্স ও আফিল জুট মিলস্ শ্রমিক/কর্মচারীদের গ্রাচ্যুটিসহ সকল বকেয়া পাওনা পরিশোধের আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) বিকাল ৪টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট চত্ত্বরে পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে খানজাহান আলী থানা শ্রমিকলীগের সভাপতি মোল্যা ওমর ফারুকের সভাপতিত্বে এ জনসভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম সবুজ। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক নেতা শেখ আনসার আলী। সোনালী জুট মিলস্ সিবিএর সাধারণ সম্পাদক নাজিউর রহমান নজরুলের পরিচালনায় বক্তৃতা করেন বায়জিদ সরদার, ইমরান মীর, আব্দুল ওহাব শেখ, রফিকুল ইসলাম, মাজেদুল ইসলাম, ইকবাল হোসেন, আব্দুল আউয়াল, এম এ ওয়াহেদ মুরাদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *