ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সদর উপজেলায় সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ী হলেন যারা

admin ঢাকা
আপডেট: 15 March 2019, 22:29

ডেস্ক রিপোর্ট: সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৯ এর সাতক্ষীরা সদর উপজেলার শিক্ষার্থী বাছাই পর্ব পল্লী মঙ্গল স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় সাতক্ষীরা সদর উপজেলার ১১০টি প্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘ক’ গ্রুপে, নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীরা ‘খ’ গ্রুপে এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ‘গ’ গ্রুপে বিভক্ত হয়ে প্রতিযোগিতায় অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতায় ভাষা ও সাহিত্য বিভাগ থেকে ক গ্রুপে প্রথম স্থান অর্জন করে সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সামিহা খান, খ গ্রুপের সেরা হয়েছে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী তাসমিয়া তাবাসসুম এবং গ গ্রুপের সেরা হয় সীমান্ত আদর্শ কলেজের শিক্ষার্থী মোসা. রোকসানারা খাতুন।
বাংলাদেশ স্টাডিজ ও মুক্তিযুদ্ধ বিষয়ে ক গ্রুপের সেরা হয়েছে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী জাহিরা খাতুন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আজিজুল হাকিম এবং গ গ্রুপে সেরা হয়েছে নবজীবন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাগফুর রহমান। বিজ্ঞান বিষয়ে ক গ্রুপের সেরা হয়েছে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী মোহনা ইয়াসমিন, সরকারি উচ্চ বিদ্যালয়ের তাওজিদুর রশিদ এবং গ গ্রুপের সেরা হয়েছে আহসান হাবিব। গণিত ও কম্পিউটার বিষয়ে ক গ্রুপের সেরা হয়েছে সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের সামিহা খাতুন, খ গ্রুপের সেরা হয়েছে সরকারি উচ্চ বিদ্যালয়ের এহতেশামুল হক এবং গ গ্রুপের সেরা হয়েছে সাতক্ষীরা সরকারি কলেজের সিরাজুল আরেফিন।
প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে ৪ টি বিষয়ের প্রতিটিতে ৩টি গ্রুপে সেরা স্থান অর্জনকারী ১২ জন শিক্ষার্থীর নাম ঘোষণা করেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান। এসময় কালিগঞ্জ উপজেলা থেকে আগত ৪ জন বিচারক, সদর উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবুল হোসেন, অফিস সহকারী ফরিদ আহম্মেদ, হিসাব রক্ষক নাহিদ হাসানসহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জেলার প্রতিটি উপজেলা থেকে মোট ৪টি বিষয়ের প্রতিযোগিতায় ৩টি গ্রুপের কেবলমাত্র প্রথম স্থান অর্জনকারী শিক্ষার্থীবৃন্দ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *