ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাকুরি দেওয়ার নামে প্রতারণা: কালিগঞ্জে হায় হায় কোম্পানির কর্মকর্তা আটক

admin
March 15, 2019 10:28 pm
Link Copied!

কালিগঞ্জ প্রতিনিধি: দুস্থ ও দরিদ্র কল্যাণ (দুওদক) ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থায় চাকুরি দেয়ার নাম করে ৫ জনের নিকট থেকে ১ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে নাম সর্বস্ব ওই কোম্পানির এক কর্মকর্তা আটক হয়েছে। আটককৃত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫৭)। তিনি আশাশুনি উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের আনোয়ার উল্যাহ ঢালীর ছেলে।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ রাজিব হোসেন জানান, আব্দুর রাজ্জাক ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত দুস্থ ও দরিদ্র কল্যাণ (দুওদক) ফাউন্ডেশন নামে একটি বেসরকারি সংস্থার শিক্ষা প্রোগ্রাম (পরিদর্শক) অফিসার হিসেবে পরিচয় দিয়ে কালিগঞ্জের তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে সেলিম হোসেন (৩২), তার সহোদর সোহেল হোসেন (৩০), আশাশুনি উপজেলার গোদাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে আশরাফুল আলম (২২), বড়দল ইউনিয়নের মাদিয়া গ্রামের দীনবন্ধু গাইনের ছেলে গৌতম গাইন (৩০) ও নাটানা গ্রামের সুভাষ গোলদারের ছেলে জয়দেব গোলদার (৩১) এর নিকট থেকে ২০ হাজার টাকা করে মোট ১ লক্ষ টাকা গ্রহণ করে। প্রায় ১ মাস পূর্বে টাকা নিয়ে ওই পাঁচ জনকে কালিগঞ্জ ও নলতা অফিসে প্রতি মাসে ৮ থেকে ১০ হাজার টাকা বেতনে চাকুরির নিয়োগপত্র প্রদান করা হয়। কিন্তু মাস শেষ না হতেই কালিগঞ্জ ও নলতা অফিসের কর্মকর্তারা রাতের আধারে অফিস গুটিয়ে পালিয়ে যায়। এর প্রেক্ষিতে ভুক্তভোগীরা শুক্রবার (১৫ মার্চ) বেলা ২টার দিকে প্রতারণার অভিযোগে আব্দুর রাজ্জাককে আটক করে কাশিবাটি বাজার সংলগ্ন স্টার ক্লাবে নিয়ে যায়। খবর পেয়ে উপ-সহকারি পরিদর্শক তৌহিদুর রহমান ও মাসুম বিল্যাহর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যেয়ে আব্দুর রাজ্জাককে আটক করে থানায় নিয়ে আসেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।