বুড়িগোয়ালিনী প্রতিনিধি: আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আতাউল হক দোলন গণসংযোগ করেছেন।
শুক্রবার (১৫ মার্চ) বিকাল থেকে তিনি উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের আড়পাঙ্গাশিয়া মোড়, কলবাড়ী বাজার, দাতিনাখালী, পোড়াকাটলা, দূর্গাবাটি, নীলডুমুর বাজারে গণসংযোগ ও সবশেষে কলবাড়ী নেকজানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জনসভা করেন।
বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. আশরাফ উদ্দীনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, এস.এম আতাউল হক দোলন।
এ সময় দোলন তার বক্তব্যে বলেন, ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস ও দালালমুক্ত আধুনিক শ্যামনগর গড়ার লক্ষ্যে সকলকে একতাবদ্ধ হতে হবে। দেশরতœ শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে আপনাদের সেবা করার জন্য পাঠিয়েছেন। আগামী ২৪ মার্চ নৌকা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে ‘গ্রাম হবে শহর’ কর্মসূচি বাস্তবায়ন করার সুযোগ দিন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক্ব বখতিয়ার আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোজাহার হোসেন কান্টু, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জজ কোর্টের সাবেক পিপি অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক সুশান্ত বিশ্বাস বাবুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান প্রার্থী স.ম আব্দুস সাত্তার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ গাইন, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, শ্যামনগর উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি জি.এম আব্দুর রব, সাধারণ সম্পাদক আব্দুস সবুর মোড়ল, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মাহতাব উদ্দীন, বুড়িগোয়ালিনী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য জি.এম আব্দুর রউফ, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি জি.এম আমিনুর রহমান, ছাত্রনেতা আবু হুসাইন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামনগর সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আব্দুস সালাম ও শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল।
