ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শার্শায় ভোক্তা অধিকার দিবস পালিত

admin ঢাকা
আপডেট: 15 March 2019, 20:38

শাহারিয়ার হুসাইন, শার্শা: ‘নিরাপদ মানসম্মত পণ্য’ এই শ্লোগানকে সামনে রেখে শার্শায় নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০১৯ উদযাপিত হয়েছে।
শুক্রবার সকালে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অংশ নেন শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মৌসুমী জেরিন কান্তা, উপজেলা পরিষদের সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার প্রমুখ। পরে এ উপলক্ষ্যে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *