Sunday, 6 September 2026

আশাশুনিতে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 15 March 2019, 20:37

সমীর রায়, আশাশুনি: ‘নিরাপদ মানসম্মত পণ্য’ উৎপাদন ও বাজারজাত করে ন্যায্যমূল্যে ক্রয়-বিক্রয় নিশ্চিত করার লক্ষ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবসে আশাশুনিতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি স ম সেলিম রেজা মিলন, আশাশুনি মডেল প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিরঞ্জন মন্ডল, সুজন’র সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম আহসান হাবিব, অধ্যাপক তৃপ্তি রঞ্জন সাহা, আল আমিন হোটেলের মালিক আব্দুল আলিম, স্বপন সুইট’স এর মালিক স্বপন বিশ্বাস, স্কুল ছাত্রী নিশাত তাসনিম সাদিয়া প্রমুখ।
এর আগে দিবসটি উপলক্ষ্যে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *