ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় শিশু দিবসে জেলা প্রশাসনের কর্মসূচি

admin ঢাকা
আপডেট: 15 March 2019, 00:15

ডেস্ক রিপোর্ট: ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে ৯৯তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন।
গৃহীত কর্মসূচির মধ্য রয়েছে, ১৬ মার্চ সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি ভবনে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা এবং ‘শিশু ও বঙ্গবন্ধু’ বিষয়ক রচনা প্রতিযোগিতা, ১১টায় কুইজ প্রতিযোগিতা, ১২টায় আবৃত্তি ও ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতা, ১৭ মার্চ সকাল সাড়ে ৭টায় শিশু সমাবেশ ও আনন্দ র‌্যালি, সকাল সাড়ে ৮টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে আলোচনা সভা ও ৭ মার্চের ভাষণ উপস্থাপন, বাদ জোহর বিভিন্ন উপাসনালয়ে বিশেষ প্রার্থনা, সন্ধ্যা সাড়ে ৬টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন ও কর্মের উপর প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন ও সন্ধ্যা ৭টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বরে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *