ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলিম জুট মিল্স সিবিএ নির্বাচনে লিটু-হামিদ প্যানেলের জয়

admin ঢাকা
আপডেট: 15 March 2019, 00:13

ফুলবাড়ীগেট (খুলনা) প্রতিনিধি: খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ব আলীম জুট মিলস সিবিএ নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে পুনরায় সাইফুল ইসলাম লিটু সভাপতি ও আব্দুল হামিদ সরদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সভাপতি সাইফুল ইসলাম লিটু মোট ৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুজিবর রহমান পান ৩৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল হামিদ সরদার ৩৯৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রশিদ ৩৫৫ ভোট পেয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন সহ সভাপতি আব্দুল হক মহলদার ও হাফিজুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম ও নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার সম্পাদক আলতাফ হোসেন, কোষাধ্যক্ষ মকবুল হোসেন, দপ্তর সম্পাদক বদরউদ্দীন বিশ্বাস বদিয়ার। কার্যনির্বাহী সদস্য হন আবুল কালাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *