ঢাকাFriday , 15 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পারুলিয়ায় আগুনে পোড়া পরিবারকে গৃহ প্রদান করলেন আলফা

admin ঢাকা
আপডেট: 15 March 2019, 00:02

দেবহাটা প্রতিনিধি: আত্মমানবতার সেবায় দেবহাটার পারুলিয়ার নিশ্চিন্তপুর গ্রামে আগুনে পুড়ে যাওয়া পরিবারের জন্য গৃহনির্মাণ করে বসবাসের জন্য হস্তাস্তর করেছেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ১০টায় উপজেলার পারুলিয়া ইউনিয়নের নিশ্চিতপুর গ্রামের ফজর আলীর ছেলে জালাল বিশ্বাসের কাছে গৃহ হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফা, পারুলিয়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান মিন্নুর, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, ইউপি সদস্য সিরাজুল ইসলাম, নারগিস পারভীনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, কয়েক মাস পূর্বে আগুনে পুড়ে যায় জালালের বসতবাড়ি। ওই সময় তার পরিবারের সদস্যদের বসবাসের জন্য ঘর তৈরি করার আশ্ব^াস প্রদান করেছিলেন জেলা পরিষদের সদস্য আলফা। প্রতিশ্রুতি রক্ষায় নিজস্ব অর্থায়নে এক কক্ষ বিশিষ্ট গৃহ নির্মাণ করে তিনি গতকাল তা হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *