দেবহাটা (সদর) প্রতিনিধি: দেবহাটায় ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে হতদারিদ্র পরিবারের মাঝে আয় বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১২টায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এপির ইনহেল্ডার প্রজেক্টের আওতায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে এই গরু বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী ও পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সাধারণ সম্পাদক আর.কে বাপ্পা, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আশাশুনি এপি ম্যানেজার মেথিল্ডা মেডিস, দেবহাটা এপি ম্যানেজার ফুলি সরকার, এরিয়া প্রোগ্রাম ক্লাস্টার টেকনিক্যাল প্রোগ্রাম স্পেশালিস্ট নজির আহম্মেদ, ইনহেল্ডার প্রকল্পের প্রোগ্রাম অফিসার রফিকুল ইসলাম, জুনিয়র প্রোগ্রাম অফিসার পল হাজরা প্রমুখ।
এ সময় উপজেলার পারুলিয়া ইউনিয়নের ১৮টি এবং দেবহাটা সদর ইউনিয়নের ১২টি পরিবারের মাঝে বকনা বাছুর প্রদান করা হয়।
