ঢাকাSunday , 12 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ডুমুরিয়া বাজার সংলগ্ন বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি

admin ঢাকা
আপডেট: 12 August 2018, 17:11

চুকনগর (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধপূর্ণ জমিতে ১৪৪ ধারা জারি করেছে বিজ্ঞ আদালত।
রবিবার (১২ আগস্ট) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১৪৪ ধারা জারি করে রায় প্রদান করে।
জানা গেছে, আরাজি সাজিয়াড়া গ্রামের মো. আব্দুল সবুর সরদারের ভোগ দখলীয় জমি নিয়ে দীর্ঘদিন যাবত প্রতিবেশি সুমন আহমেদসহ পাঁচ জনের সাথে বিরোধ চলে আসছে। এনিয়ে গত ৭ আগস্ট উভয়পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। ওইদিন সবুর সরদার বাদী হয়ে খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। উভয়পক্ষের মধ্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বিজ্ঞ আদালত বিরোধপূর্ণ ওই জমিতে ১৪৪ ধারা জারির নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *