মুন্সিগঞ্জে উপজেলা চেয়ারম্যান প্রার্থী দোলনের গণসংযোগ
ডেস্ক রিপোর্ট: আসন্ন শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম আতাউল হক দোলন গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ৩টা থেকে তিনি শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ড, গ্যারেজ বাজার, সুন্দরবন বাজার, পার্শ্বেখালী মোড়, জেলেখালী মোড়ে গণসংযোগ ও সবশেষে হরিনগর বাজারে পথসভা করেন।
মুন্সিগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. দাউদ গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এস.এম আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্যামনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বখতিয়ার আহম্মেদ, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মুকুল, উপজেলা যুবলীগের সভাপতি গাজী গোলাম মোস্তফা বাংলা, সুশান্ত বিশ্বাস বাবুলাল, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী খালেদা আইয়ুব ডলি, ভাইস চেয়ারম্যান প্রার্থী স.ম আব্দুস সাত্তার, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক সাঈদ-উজ-জামান সাঈদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মারুফ, উপজেলা যুবলীগ নেতা মোহাম্মদ রফিক, জেলা ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জি.এম মুজিবুর রহমান মুজিব, ঈশ্বরীপুর ইউনিয়ন তাঁতীলীগের সভাপতি ও ইউপি সদস্য মো. রাশিদুল ইসলাম, মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি জি.এম আমিনুর রহমান, ছাত্রনেতা আবু হুসাইন প্রমুখ। সভা সঞ্চালনা করেন শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাগর কুমার মন্ডল।

Leave a Reply