ভাড়াশিমলায় গলায় ফাঁস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা
ভাড়াশিমলা (কালিগঞ্জ) প্রতিনিধি: পাওনাদারদের তাগাদা সহ্য করতে না পেরে ভাড়াশিমলা ইউনিয়নের ধলতলা (বড় শিমলা) গ্রামে পরিতোষ সরদার নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন।
নিহত পরিতোষ সরদার ধলতলা (বড়শিমলা) গ্রামের মৃত সন্তোষ সরদারের ছেলে।
এ ব্যাপারে বৃহস্পতিবার কালিগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, ব্যবসায়ী পরিতোষ দীর্ঘদিন নলতা বাজারে চাউলের ব্যবসা করে আসছিল। ব্যবসায়ের অনেক টাকা বাকি দিয়ে এবং নিজে ব্যবসায়িক প্রয়োজনে বাকি নেওয়াকে কেন্দ্র করে মহাজনের তাগাদা এবং ঋণ যন্ত্রণা সহ্য করতে না পেরে পরিবারের অজান্তে গভীর রাতে বাড়ির পিছনে গাব গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি।

Leave a Reply