নবজীবন ইনস্টিটিউটে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন
নবজীবন ইনস্টিটিউটে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে নির্বাচনের ভোট গ্রহণ চলে। ৮টি পদে ১৫ জন ছাত্র-ছাত্রী ভোট যুদ্ধে অংশগ্রহণ করে। এর মধ্যে ৬ষ্ঠ শ্রেণিতে ১শ ২৩ ভোট পেয়ে নাফিসা বিনতে সাজ্জাদ ও ৭৫ ভোটে ইব্রাহিম সরওয়ার, ৭ম শ্রেণিতে ৯৪ ভোট পেয়ে আহসান হাবিব রনি ও ৭৯ ভোটে সামিয়া হক জেরিন, ৮ম শ্রেণিতে ১২২ ভোট পেয়ে অন্তর বিশ্বাস, ৯ম শ্রেণিতে ১০৭ ভোট পেয়ে মনিরুল ইসলাম, ১০ম শ্রেণিতে ১১০ ভোট পেয়ে সুজন ইসলাম ও একই শ্রেণিতে ৮৬ ভোট পেয়ে আল মোজাহিদ পরশ নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণকালে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবজীবন ইনস্টিটিউটের সভাপতি তারেকুজ্জামান খান। এ ছাড়াও সহকারি প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, সহকারি শিক্ষক শেখ মফিজুর রহমান, শেখ বোরহান আলী, কাজী মফিজুল হক ও মোশাররফ হোসেন, মাহমুদ হোসেন, মমতাজ খাতুন, সুরাইয়া, সাব্বির আহম্মেদ, আব্দুল্লাহ-আল-মামুনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply