মটর সাইকেল প্রতীকে ভোট চেয়ে চেয়ারম্যান প্রার্থী মোরশেদের গণসংযোগ
আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতীকে ভোট চেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম মোরশেদ গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার দিনব্যাপী তিনি সাতক্ষীরা জজকোর্ট চত্বরে আইনজীবী, আইনজীবী সহকারিসহ উপজেলার বল্লী, আখড়াখোলা, মুকুন্দপুর এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।
এসময় তার সাথে ছিলেন শেখ সাইদুর রহমান, পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রমজান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, নারিকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক কবিরুল ইসলাম (কবির), রফিকুল ইসলাম প্রমুখ।
গণসংযোগকালে গোলাম মোরশেদ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে মটর সাইকেল প্রতীককে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply