ঢাকাThursday , 14 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

যশোর সদরে ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

admin ঢাকা
আপডেট: 14 March 2019, 22:36

যশোর প্রতিনিধি: যশোর সদর উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হুসাইন শওকত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন।
সূত্র মতে, ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ বিপুল টিউবওয়েল প্রতীক ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল তালা প্রতীক পেয়েছেন।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেতারা বেগম হাঁস ও জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নূরজাহান ইসলাম নীরা ফুটবল প্রতীক পেয়েছেন।
উল্লেখ্য, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার একক প্রার্থী। তিনি বিনাভোটে নির্বাচিত হতে যাচ্ছেন। ওই পদে ভোট গ্রহণ হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *