চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন কালিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শেখ মেহেদী হাসান সুমন আনারস প্রতীকে ভোট চেয়ে পথসভা ও গণসংযোগ করছেন।
বৃহস্পতিবার (১৪ মার্চ) সকালে কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজার, কালিবাড়ি বাজার, চাম্পাফুল, বালাপোতা, সাঁইহাটি, জগদীশকাটি, থালনা, চাঁদখালি, ঘুশুড়ী, বারদাহ, নবীনগর, চাঁদুলিয়া বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা ও গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে তিনি বলেন, আমি নির্বাচিত হলে কালিগঞ্জ উপজেলা হবে সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত মডেল উপজেলা।
তিনি আরও বলেন, উন্নয়নের ছোঁয়া ইতোমধ্যে কালিগঞ্জের প্রতিটি অঞ্চলে লেগেছে, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমাকে চেয়ারম্যান পদে নির্বাচিত করুন। নির্বাচনী পথসভা ও গণসংযোগকালে তিনি তার আনারস প্রতীককে বিপুল ভোটে জয়যুক্ত করার আহবান জানান।
গণসংযোগকালে তার সাথে ছিলেন, চাম্পাফুল ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি সদস্য মো. রেজাউল ইসলাম রেজা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক পবিত্র সরকার, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইলুজ্জামান খান সাইলু, আজিম খান, সবুজ ইসলাম প্রমুখ।
