ঢাকাThursday , 14 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাঈদ মেহেদীর গণসংযোগ

admin
March 14, 2019 7:59 pm
Link Copied!

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচেন কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী গণসংযোগ করেছেন। বৃহস্পতিবার দিনভর তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের কলিযোগা, মহৎপুর, গোবিন্দোপুর, কুলিয়া দুর্গাপুর, ঠেকরা রহিমপুর, বাজার গ্রাম কাশেমপুর, জিরোনগাছা, শ্রীকলা, ভদ্রখালী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।
এসময় তার সাথে ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি নরিম আলী মাস্টার, পানিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস ছাত্তার, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, মাস্টার সেরাজুল হক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক আল-মামুন সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাহিত্য বি চৌধুরি প্রমুখ।
গণসংযোগকালে সাঈদ মেহেদী তার ঘোড়া প্রতীকে ভোট চেয়ে বলেন, উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে উপজেলায় বিদ্যমান সমস্যাসমূহ নাগরিক কমিটি গঠনের মাধ্যমে সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নেওয়া হবে। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।