ঢাকাThursday , 14 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

admin
March 14, 2019 7:53 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে শহরের সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ওই মাদ্রাসা ছাত্রের নাম আব্দুর রহমান (২২)। সে শহরের সুলতানপুর গ্রামের শ্রমিক মিজানুর রহমানের ছেলে।
সুলতানপুর জামিয়াতুল আবরা মাদ্রাসার শিক্ষক শেখ জোবায়ের জানান, রাতে বিদ্যুৎসংযোগ থাকা অবস্থায় মটরচালিত টিউবওয়েল চেপে পানি নিতে গিয়ে জামিয়াতুল আবরা মাদ্রাসার ছাত্র রহমান বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে জ্ঞান হারায়। তাৎক্ষণিক শিক্ষক ও ছাত্ররা মিলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুজ্জামান তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনা সাতক্ষীরা সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।