ঢাকাThursday , 14 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বিজিবির মাদক বিরোধী র‌্যালি ও আলোচনা

admin
March 14, 2019 3:16 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় মাদক বিরোধী বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বেলা ১১টায় শহরের খুলনা রোড মোড় থেকে ‘মাদককে না বলুন’ প্রতিপাদ্যে বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের আয়োজনে র‌্যালিটি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এর আগে খুলনা রোড় মোড়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস.এম জগলুল হায়দার, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার আরশাদুজ্জামান খান, সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার, নীলডুমুর ১৭ ব্যাটালিয়নের অধিনায় লে. কর্নেল মোহাম্মদ মোস্তফা আসাদ ইকবাল, সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, মাদক নির্মূলে সীমান্ত জেলা সাতক্ষীরায় জিরো টলারেন্স দেখানো হবে। যারা মাদক কারবারী তাদেরকে কোন রকম ছাড় দেওয়া হবে না।

বক্তারা এ সময় মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।