ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফ্রান্সে তিন হাজার মুরগির আক্রমণে শিয়াল নিহত!

admin ঢাকা
আপডেট: 13 March 2019, 23:49

আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি স্কুলের খামারে কিছু মুরগি মিলে একটি ছোট শিয়ালকে মেরে ফেলেছে। দেশটির ব্রিটানিতে একটি মুরগির খাঁচায় শিয়ালটি ঢুকে পড়লে দরজা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যায়। আর তারপরেই ঘটে এই অস্বাভাবিক ঘটনা। জানা যায়, ওই খাঁচায় তিন হাজার মুরগি ছিল।
‘এটা এদের সহজাত প্রবৃত্তি। তারা ঠোঁট দিয়ে তাকে (শিয়ালটিকে) আক্রমণ করে’, বলেছেন কৃষি বিষয়ক স্কুল গ্রস-চেনের ফার্মিং-এর প্রধান প্যাসকেল ড্যানিয়েল। পরের দিনে খামারের এক কোণে শিয়ালটির লাশ পাওয়া যায়।
‘এটার ঘাড়ে মুরগির ঠোকরানোর চিহ্ন ছিল,’ সংবাদ সংস্থা এএফপিকে বলেছেন মি. ড্যানিয়েল।
পাঁচ একর জমির উপর করা এই খামারে প্রায় ছয় হাজার মুরগিকে প্রাকৃতিক পরিবেশে পালন করা হয়।
এএফপি বরাত দিয়ে জানা গেছে, দিনের বেলায় খাঁচার দরজা খুলে রাখা হয় যাতে মুরগিগুলো বাইরে ঘুরে-ফিরে বেড়াতে পারে।
ধারণা করা হচ্ছে, সেসময়ই শিয়াল শাবকটি মুরগির খাঁচায় ঢুকে পড়ে।
এরপর যখন স্বয়ংক্রিয় খাঁচাটি বন্ধ হয়ে যায়, তখন পাঁচ-ছয় মাস বয়সের এই বাচ্চা শিয়ালটি আটকা পড়ে।
‘সম্ভবত এতোগুলো মুরগির আক্রমণে শিয়ালটি ভয় পেয়ে গিয়েছিল’, ফরাসী স্থানীয় সংবাদপত্র অয়েস্ট ফ্রান্সকে বলেন মি. ড্যানিয়েল। ‘তারা (মুরগিগুলো) দলবদ্ধ অবস্থায় খুবই নাছোড়বান্দা হয়ে উঠতে পারে’, এমনটাই তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *