ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নৌকার প্রার্থীকে বিজয়ী করতে খেশরা ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভা

admin ঢাকা
আপডেট: 13 March 2019, 23:47

ডেস্ক রিপোর্ট: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ঘোষ সনৎ কুমারকে বিজয়ী করতে খেশরা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) শালিখা বাজার চত্বরে বিকাল ৩টায় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার মোবারক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ-আল-মামুন (তাজ) এবং আলোকিত শাহপুরের সভাপতি মাসুদ আল কবির রাজন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তালা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সরদার সুজাত আলি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শেখ আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, ভাইস চেয়ারম্যান প্রার্থী ইখতিয়ার হোসেন, সরদার আব্দুল জব্বার, মশিয়ার রহমান, মুরশিদা পারভীন পাঁপড়ি, শাকিলা ইসলাম জুঁই, মেম্বর শামসুল হক, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সালাউদ্দীন ইউসুফ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোস্তফা মনোয়ার তিমুর প্রমুখ। বক্তারা সরকারের বিভিন্ন কর্মকা- তুলে ধরে নৌকা মার্কায় ভোট দিয়ে সনৎ ঘোষকে পুনরায় নির্বাচিত করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *