ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছার এক যুবক নিখোঁজ

admin
March 13, 2019 11:33 pm
Link Copied!

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার শরিফুল গাজী (১৯) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। গত দু’সপ্তাহেও সন্ধান পাওয়া যায়নি তার। এ ঘটনায় তার মা থানায় সাধারণ ডায়েরি করেছেন।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার গড়ইখালী গ্রামের রফিকুল গাজীর ছেলে শরিফুল গাজী (১৯) ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়রার মহেশপুর গ্রামস্থ শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। কিন্তু তিনি বাড়িতে ফিরে না আসায় তার মা আইফুল বিবি (৫০) ছেলের শ্বশুর হাকিম মোড়লের বাড়িতে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারেন সেখানে তার ছেলে যায়নি। পরে এলাকার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান না পেয়ে মঙ্গলবার তারা সাধারণ ডায়েরি করেছেন।
শরিফুলের মুখোমন্ডল গোলাকার, গায়ের রং ফর্সা, মাথার চুল হালকা, উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরণে প্যান্ট ও শার্ট ছিল। কেউ তার সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার পরিবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।