ঢাকাSunday , 12 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় ২ ব্যক্তির কারাদণ্ড

admin ঢাকা
আপডেট: 12 August 2018, 16:44

স্টাফ রিপোর্টার: তালায় মিটার দেওয়ার নাম করে জাল মানি রিসিভের মাধ্যমে অর্থ উত্তোলনের অভিযোগে রাম প্রসাদ চক্রবর্তী (২৬) ও ত্রিদিব ঘোষ (৩১) নামে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১২ আগস্ট) বিকাল ৪টায় উপজেলার জালালপুর জেঠুয়া পল্লী বিদ্যুৎ অফিস এলাকা থেকে তাদেরকে আটকের পর অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট অনিন্দিতা রায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ডের আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্টেট স্বজল মোল্লা।
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট অনিন্দিতা রায় বলেন, মিটার স্থাপনের নামে ৮০ জন গ্রাহকের নিকট থেকে জাল মানি রিসিভের মাধ্যমে ৬৪ হাজার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে রাম প্রসাদ চক্রবর্তীকে তিন মাস ও ত্রিদিব ঘোষকে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *