ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

admin ঢাকা
আপডেট: 13 March 2019, 23:00

তালা প্রতিনিধি: ‘প্রাথমিক শিক্ষার দীপ্তি উন্নত জীবনের ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালায় জাতীয় প্রাথমিক সপ্তাহ পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১৩ মার্চ) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে তালা উপ-শহরে একটি র‌্যালি বের হয়। র‌্যালি শেষে তালা রিসোর্স সেন্টারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোস্তাফিজর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পিটিআই সুপার এস এম রাউফার রহিম। উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর বৈদ্যনাথ সরকার।
বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা ওবায়দুল্লাহেল আসলাম, মিজানুর রহমান, সচীন্দ্র নাথ বিশ্বাস, সঞ্চয় কুমার মন্ডল, দেবাশীষ দাশ, দেব্রত রায়, প্রধান শিক্ষ শেখ মিজানুর রহমান, এসএম লিয়াকত হোসেন, আব্দুর রাজ্জাক, সোহরাব হোসেন প্রমুখ।
এসময় শিক্ষক, শিক্ষাথীর্, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *