শ্যামনগরে কিশোরীদের প্রীতি ফুটবল ম্যাচ
শ্যামনগর প্রতিনিধি: বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে কিশোরীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ই মার্চ) নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠে নবযাত্রা প্রকল্পের আয়োজনে ইউএসএআইডির খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রমের অর্থায়নে ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এবং সুশীলনের উদ্যোগে এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
নকিপুর নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও নওয়াবেকী ছফিরুন্নেছা বালিকা বিদ্যালয়ের মধ্যে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুজন সরকার, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা মো. সাইদুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারুখ হোসেন (সাগর), জাতীয় মহিলা সংস্থার উপজেলা সংগঠক মো. আনিসুর রহমান মল্লিক, কৃষ্ণানন্দ মুখার্জি, এসএম জাকির হোসেন, মমতা চক্রবর্তী, জাহানারা পারভিন, মো. আসাদুজ্জামান (রিপন) প্রমুখ। ম্যাচটি পরিচালনা করেন মো. মজনু এলাহী ও তার সঙ্গীরা।
এ সময় প্রধান অতিথি বলেন, আমার সকল পর্যায়ে নারীদের সম্মান করব। নারীদের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেব। নারীদের সিদ্ধান্ত গ্রহণের সুযোগ দেব।

Leave a Reply