ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি সরকারি কলেজ খুলনা বিভাগে ২য়

admin ঢাকা
আপডেট: 13 March 2019, 22:40

সমীর রায়, আশাশুনি: আশাশুনি সরকারি কলেজ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‌্যাংকিংয়ে সারাদেশের মধ্যে ১৩তম ও খুলনা বিভাগের মধ্যে ২য় স্থান অধিকার করার গৌরব অর্জন করেছে।
গত ২ মার্চ ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আশাশুনি সরকারি কলেজের অধ্যক্ষ (চলতি দায়িত্ব) হোসেন আলীর হাতে এই স্বীকৃতিপত্র তুলে দেন।
আশাশুনি সরকারি কলেজের এ সাফল্যে শিক্ষক-কর্মচারী ও পরিচালনা পর্ষদের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন আশাশুনি প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিব, সাধারণ সম্পাদক জিএম আল ফারুক, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, সাবেক সভাপতি জিএম মুজিবর রহমান, সাংবাদিক সমীর রায়, সচ্চিদানন্দ দে, আলী নেওয়াজ, গোপাল কুমার মন্ডল, আকাশ হোসেন, বাহবুল হাসনাইন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *