ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পানের বাজারে আগুন

admin
March 13, 2019 10:38 pm
Link Copied!

নাজমুল হক, পাটকেলঘাটা: পাটকেলঘাটায় পানের দাম দিন দিন বেড়েই চলেছে। হঠাৎ দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে পড়েছে ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, ১ পণ ভাল বড় পানের দাম ৩০০-৪০০ টাকা। আর একটু ছোট আকারের ১ পণ পানের দাম ৮০-১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অথছ কিছুদিন আগে ভাল ১ পণ মোটা পানের দাম ছিল ৪০-৫০ টাকা। পানের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় পান খাওয়া যাদের নিয়মিত নেশা বেশ কষ্টেই আছেন তারা।
কুমিরার পান ব্যবসায়ী দিলীপ কুমার জানান, এবছর বৃষ্টি কম হওয়ায়, ঘন কুয়াশা ও ছত্রাকের আক্রমণে পান চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ কারণে পানের দাম বৃদ্ধি হয়েছে।
নিয়মিত পান ক্রেতা নজরুল ইসলাম বলেন, এর আগে আমরা যে পান ৪০-৫০ টাকা পণ কিনতাম এখন তার দাম ৩০০-৩৫০ টাকা। তবে পানের দাম বৃদ্ধি পাওয়ায় যে সব পান চাষীদের পান নষ্ট হয়নি তারা বেশ লাভবান হচ্ছে। খুচরা পানের দোকানগুলোতে ছোটো পানের খিলি যা আগে ৫ টাকা বিক্রি হতো, তা এখন ১০ টাকা বিক্রি হচ্ছে। অনেকে আবার পানের দাম বৃদ্ধিতে খিলিপান বিক্রি বন্ধ করে দিচ্ছেন।
পাটকেলঘাটা বাজারের খিলি পান বিক্রেতা সুলতান আহম্মেদ বলেন, যে পান আগে ৬০-৭০ টাকা পণ দরে কিনেছি, সে পান এখন ৩৫০-৪০০ টাকা পণ দরে কিনতে হচ্ছে। এমন অবস্থা হয়েছে যে খিলি পান বিক্রি বন্ধ করে দেয়া ছাড়া উপায় নেই। শীতের প্রকোপে এবছর অতিরিক্ত পরিমান পান ঝরে যাওয়ায় পানের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।