ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তৃতীয়বারের মত যশোর সদর উপজেলা চেয়ারম্যান হচ্ছেন শাহীন চাকলাদার

admin ঢাকা
আপডেট: 13 March 2019, 20:11

যশোর প্রতিনিধি: তৃতীয় বারের মতো যশোর সদর উপজেলা চেয়ারম্যান হচ্ছেন যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার।
বুধবার বিকালে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় তিনি একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন।
এর আগে চেয়ারম্যান পদের আরেক প্রার্থী ইসলামী আন্দোলনের শেখ আল মামুন তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
২০০৯ সালে প্রথমবার যশোর সদর উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হন শাহীন চাকলাদার। আর ২০১৪ সালে দ্বিতীয়বারের মতো সদর উপজেলাবাসী তাকে চেয়ারম্যানের দায়িত্বে বসান।
এবারই প্রথম দলীয় প্রতীকে উপজেলা পরিষদ নির্বাচন হচ্ছে। প্রধানমন্ত্রী ও দলীয় প্রধান শেখ হাসিনা সদর উপজেলায় নৌকার প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারকে মনোনয়ন দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *