ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বহেরা স্কুলে জাদু দেখাতে গিয়ে অগ্নিদগ্ধ ছাত্রকে ঢাকায় স্থানান্তর

admin
March 13, 2019 8:07 pm
Link Copied!

মীর খায়রুল আলম, দেবহাটা: জাদু দেখাতে গিয়ে অগ্নিদগ্ধ দেবহাটার কুলিয়ার বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র শামিম হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
বুধবার (১৩ মার্চ) সাতক্ষীরা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন।
উল্লেখ্য, গত (১২ মার্চ) বহেরা এটি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে জাদু দেখাতে যেয়ে অগ্নিদগ্ধ হয় শামিম হোসেন। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে দীর্ঘ সময় পর তার জ্ঞান ফেরে। অবস্থা আশংকাজনক হওয়ায় বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।