ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কেশবপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 13 March 2019, 20:06

কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার আকবর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নাজমূল হুদা বাবুর সঞ্চালনায় বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসাবে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি শহারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সাঈদুর রহমান গাজী (সাঈদ), সহকারি শিক্ষা অফিসার আসাদুজ্জামান, হারুনার রশীদ, প্রভাত রায়, প্রবীর মিত্র প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *