ঢাকাWednesday , 13 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইন্টারনেটের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে মতবিনিময়

admin ঢাকা
আপডেট: 13 March 2019, 19:55

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ইন্টারনেটের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহরতলীর ত্রিশমাইল পিটিআরসি ভবনে অগ্রগতি সংস্থার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শিক্ষাবিদ ও সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সধারণ সম্পাদক মিজানুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, অগ্রগতি সংস্থার নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাস, প্রোগাম অফিসার শফিউল হক শফি ও কো-অর্ডিনেটর দেবব্রুত অধিকারি প্রমুখ।
সভায় জানানো হয়, পাঠ্যপুস্তকে ইন্টারনেটের ব্যবহার, কুফল ও সুফল তুলে ধরে এর অপব্যবহার রোধ করে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধ সম্ভব। ২০১৮ সালে সাতক্ষীরায় ৪৪টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৪টি ঘটেছে শিক্ষক কর্তৃক ও ৪টি ধর্ষণের পর হত্যার ঘটনাও আছে। ধর্ষিত হয়েছে শিশুরাও। দুর্বৃত্তরা শুধু ধর্ষণ করে ক্ষ্যান্ত হচ্ছে না, ধর্ষণের ভিডিও মোবাইলে ধারণ করে ব্লাকমেইলিংও করছে। তাই এখনই ইন্টারনেটের অপব্যবহার রোধ এবং এ সম্পর্কে মানুষকে সচেতন করা করা জরুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *