সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা বিনিময়
সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সাতক্ষীরা স্টেডিয়ামস্থ অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় হয়। সংগঠনের সভাপতি ডা. প্রশান্ত কুমার ঘোষের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর আব্দুল হামিদ, ড. দিলারা বেগম, কিশোরীমোহন সরকার, এস এম হায়দার, রফিকুল হাসান, শেখ তৌহিদুর রহমান ডাবলু, আব্দুল হামিদ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)

Leave a Reply