ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে সুজন’র র‌্যালি ও আলোচনা

admin ঢাকা
আপডেট: 12 March 2019, 23:04

সমীর রায়, আশাশুনি: ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য চাই রাজনৈতিক সম্প্রীতি’ এ শ্লোগানকে সামনে রেখে আশাশুনিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা করেছে সুজন (সুশাসনের জন্য নাগরিক)। মঙ্গলবার (১২ মার্চ) সকাল ১০টায় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সুজন’র সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান। আইএফইএস ও আশাশুনি মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। উপজেলা সুজন’র সাধারণ সম্পাদক এসএম আহসান হাবিবের পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, সুজনের সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, এড গোলাম গনি দুদু, যুগ্ম-সম্পাদক রনজিৎ কুমার বৈদ্য, সাংগঠনিক সম্পাদক জিএম আল-ফারুক, দপ্তর সম্পাদক সাংবাদিক সমীর রায়, তথ্য সম্পাদক প্রধান শিক্ষক এএসএম মোস্তাফিজুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক আকাশ হোসেন, মহিলা অধিদপ্তরের প্রশিক্ষক শারমিন চৌধুরী, আফরোজা খানম চম্পা, সুজনের কার্যনির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা আব্দুল করিম, অরুন কুমার রজক রায়, ইউপি সদস্য তারিকুল আওয়াল সেজ, রাফিজা খানম, পেভ’র সাবেক এম্বাসেডর অনিমা সরকার প্রমূখ। সভায় সুজন’র অর্থায়নে মহিলা অধিদপ্তর কর্তৃক দীর্ঘ মেয়াদে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রেষ্ঠ বিউটিফিকেশন রিতু খাতুন, দর্জি বিজ্ঞানে শ্রেষ্ঠ আজমিরা সুলতানা ও ভার্মিং কম্পোস্ট সার উৎপাদনে রুবিনা সুলতানাকে পুরস্কৃত করেন উপজেলা নির্বাহী অফিসার মীর অফিসার রেজা। আলোচনা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *