ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

admin ঢাকা
আপডেট: 12 March 2019, 23:02

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জে পুকুরে ডুবে মৃত্যুবরণ করেছে দু’বছর বয়সের মাহির হোসেন রাবিব। সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মঙ্গলবার (১২ মার্চ) সকালে সবার অজান্তে মাহির হোসেন রাবিব বাড়ির পার্শবর্তী পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। বিভিন্ন স্থানে খোজাখুঁজির একপর্যায়ে সকাল ১০ টার দিকে পুকুর থেকে তার ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়।
মঙ্গলবার যোহর নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হয়েছে। জানাজা নামাজে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, নাজিমগঞ্জ বাজার কমিটির সভাপতি শেখ ফিরোজ কবির কাজল, উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নাজমুল ইসলাম, ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উজ্জীবনী ইনস্টিটিউট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, জাতীয় ছাত্রসমাজ কালিগঞ্জ উপজেলা সভাপতি নূর ইসলাম বাবুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *