ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে চেয়ারম্যান প্রার্থী সুমনের গণসংযোগ

admin ঢাকা
আপডেট: 12 March 2019, 22:59

কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের বিভিন্ন স্থানে দিনভর গণসংযোগ করেছেন উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী শেখ মেহেদী হাসান সুমন। মঙ্গলবার সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর বাজার, উত্তর শ্রীপুর, চন্ডিতলা মোড়, সোনাতলা, কুশুলিয়া, লক্ষ্মীনাথপুর, রতনপুর বাজারসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।
উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী শেখ ওয়াহেদুজ্জামানের বড় ছেলে মেহেদী হাসান সুমন প্রচারণাকালে বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে পিতার অসমাপ্ত কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করবো। এছাড়াও উপজেলা এলাকার মানুষের সমস্যা চিহিৃত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের চেষ্টা করবো। আমার দ্বারা কোনো মানুষ অযথা হয়রানির শিকার হবে না। তিনি আগামী ২৪ মার্চ অনুষ্ঠেয় উপজেলা পরিষদ নির্বাচনে দলমত নির্বিশেষে তাকে চেয়ারম্যান হিসেবে বিজয়ী করে সুশাসন প্রতিষ্ঠায় সহযোগিতা করার জন্য আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *