ঢাকাTuesday , 12 March 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দ্রুত সাতক্ষীরা-মুন্সিগঞ্জ গেটলক চালুর ঘোষণা

admin ঢাকা
আপডেট: 12 March 2019, 22:26

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত আবার গেটলক চলবে। মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দারের উত্থাপিত দাবির প্রতি সমর্থন করে সাতক্ষীরা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ দ্রুত সাতক্ষীরা-মুন্সিগঞ্জ গেটলক চালুর ঘোষণা ঘোষণা দেন।
এ সময় মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক এমপি, সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যার নজরুল ইসলাম, পুলিশ সুপার সাজ্জাদুর রহমান এ দাবির প্রতি সমর্থন জানান।
প্রসঙ্গত, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমপি জগলুল হায়দার জেলা সদরের সাথে শ্যামনগরের সরাসরি সড়ক যোগাযোগ (বাস) না থাকায় মানুষের দুর্ভোগের চিত্র হৃদয়স্পর্ষী ভাষায় তুলে ধরেন। এছাড়া পরিবহণ বা অন্য কোন বাহনে যাওয়ার ক্ষেত্রেও নাজেহাল হওয়ার কথাও তিনি উল্লেখ করেন। তিনি সুন্দরবন উপকূলীয় মানুষের এ দুর্দশা লাঘবের জন্য জেলা বাস মালিক সমিতির সভাপতির কাছে অনুরোধ করেন। উপস্থিত অতিথিদের পক্ষ হতে সমস্যাটির সমাধানে এগিয়ে আসার জন্য বাস মালিক সমিতি সভাপতির প্রতি আহ্বান জানান। এ সময় বাস মালিক সমিতির সভাপতি ও সভার সভাপতি অধ্যক্ষ আবু আহমেদ বলেন, দ্রুত এ সমস্যার সমাধান হবে। খুব শিগগির গেট লক আবার চালু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *